চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী- মোস্তাফিজুর রহমান 

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৬:১৭ পিএম, ২০২৫-০৭-০১

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী- মোস্তাফিজুর রহমান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত মোস্তাফিজুর রহমান বলেছেন, দলের দুঃসময়ে আমি নির্ভীকভাবে পাশে দাঁড়িয়েছি, নেতাকর্মীদের সাহস জুগিয়েছি এবং সংগঠনের পতাকা উঁচু রেখেছি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মাঠে থেকে আমি দলকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। শুধু নির্বাচনের সময় নয়, বরং দলের প্রতিটি সংকটে আমি সামনে থেকেছি। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে এবং জনগণ আমাকে গ্রহণ করবে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার পারকি লুসাই পার্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে আনোয়ারা কর্ণফুলীতে প্রতি ঘরে ঘরে একজন করে চাকরির ব্যবস্থা করব। বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমার প্রধান লক্ষ্য। নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মোস্তাফিজুর রহমান বলেন, উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারকি সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করাই আমার অগ্রাধিকার। পাশাপাশি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে চাই। 

বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এই রূপান্তরের মাধ্যমেই দেশে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। এই রূপান্তরের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যেরও পরিবর্তন হবে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা যে দমন-পীড়নের শিকার হয়েছেন, সেই সময় আমি শুধু দর্শক ছিলাম না, মাঠে ছিলাম। আনোয়ারা ও কর্ণফুলীর প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি। তিনি আরও বলেন, তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নের জন্য পরীক্ষিত, ত্যাগী এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতাদের প্রয়োজন। আমি সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। আমি চাই, আমার দল আমার ওপর আস্থা রাখুক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলম খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ সেলিম, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, যুবদল নেতা আলমগীর খান এবং শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাঈদুল ইসলাম প্রমুখ। 

স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভা ও গণসংযোগ করছেন তিনি। তার দাবি, সাধারণ জনগণ এবং কর্মী-সমর্থকদের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর